আজ সিরাজগঞ্জের সন্তান, চলচ্চিত্রজগতের অবিস্মরণীয় নাম তোজাম্মেল হক বকুল-এর শুভ জন্মদিন 

রেজওয়ান
  • আপডেট সময় : ১০:১৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ৫৯৪ বার পড়া হয়েছে
আমাদের সিরাজগঞ্জ এর সর্বশেষ ও জনপ্রিয় লেখা অনুসরণ করতে গুগল নিউজফিড দেখুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোসনা’-এর সফল পরিচালক তোজাম্মেল হক বকুল। বাংলা চলচ্চিত্রে যাঁর নাম উচ্চারিত হলেই সাফল্য, সৃজনশীলতা ও দর্শকপ্রিয়তার কথা স্মরণে আসে।

১৯৫৮ সালের ১৩ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার সিমলা গ্রামে জন্মগ্রহণ করেন এই কৃতী চিত্রপরিচালক। আজ তাঁর ৬৬তম জন্মদিন। এ বিশেষ দিনে আমাদের আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিমের পক্ষ থেকে তাঁকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

চলচ্চিত্রে তাঁর পথচলা শুরু হয় বরেণ্য নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সহকারী হিসেবে। সারেং বউসহ একাধিক চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করে তিনি নিজেকে প্রস্তুত করেন। পরবর্তীতে পরিচালক আবদুস সামাদ খোকনের হাত ধরে মূল ধারার চলচ্চিত্র পরিচালনায় তাঁর আনুষ্ঠানিক অভিষেক ঘটে।

আরো পড়ুনঃ বেহুলার স্মৃতি ঘেরা তাড়াশ হতে পারে ঐতিহাসিক পর্যটন কেন্দ্র

তোজাম্মেল হক বকুল নির্মাণ করেছেন একের পর এক জনপ্রিয় ও ব্যবসাসফল চলচ্চিত্র। এর মধ্যে উল্লেখযোগ্য—

শঙ্খমালা, দিলরুবা, রঙ্গিলা, অচিন দেশের রাজকুমার, গাড়ীয়াল ভাই, পাগল মন, বালিকা হলো বধূ, বাঁশীওয়ালা, গরীবের বিচার নাই, আবদুল্লাহ, গলায় গলায় পিরিত, রাখাল রাজা, রাঙ্গা বাইদানী এবং সর্বকালের আলোচিত বেদের মেয়ে জোসনা।

বালিকা হলো বধূ চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ ছিল তাঁরই লেখা। আর বেদের মেয়ে জোসনা সিনেমায় তিনি একাধারে কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনার দায়িত্ব পালন করে বাংলা চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেন।

তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নাচনেওয়ালী। এরপর তিনি “কতো ধানে কতো চাল” নামে একটি চলচ্চিত্রের কাজ শুরু করলেও দুঃখজনকভাবে তা সম্পন্ন করে যেতে পারেননি।

২০০৪ সালের ২ মে এই ক্ষণজন্মা চলচ্চিত্রকার আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমান। আজ তাঁর জন্মদিনে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলা চলচ্চিত্রে তাঁর অবিস্মরণীয় অবদান।

তথ্য সংগ্রহ ও সম্পাদনায় : রেজওয়ান

লেখাটি শেয়ার করুন

ট্যাগস :

আজ সিরাজগঞ্জের সন্তান, চলচ্চিত্রজগতের অবিস্মরণীয় নাম তোজাম্মেল হক বকুল-এর শুভ জন্মদিন 

আপডেট সময় : ১০:১৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫