সমাজ

জুলহাজ আলী জীবন
  • আপডেট সময় : ০৩:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ৪১২ বার পড়া হয়েছে
আমাদের সিরাজগঞ্জ এর সর্বশেষ ও জনপ্রিয় লেখা অনুসরণ করতে গুগল নিউজফিড দেখুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমাজ

কি অদ্ভুত রূপ সমাজের
কেউ হাসছে, কেউ কাঁদছে,
কেউ দিচ্ছে রক্ত, কেউ করছে শোষণ,
কেউ খুঁজছে ন্যায়, কেউ বিক্রি করছে সত্য।

সমাজে কেউ গড়ে আলো,
আবার কেউ ডেকে আনে অন্ধকার।
কেউ শেখায় ভালোবাসা,
আবার কেউ ছড়িয়ে দেয় ঘৃণা।

সমাজ মানেই আয়না
যেখানে মানুষ দেখে নিজের প্রতিচ্ছবি,
কেউ দেখে মানবতা,
কেউ দেখে হিংস্র পশুর মুখ।

সমাজের বুকেই জন্ম নেয় ইতিহাস,
যেখানে লেখা থাকে
বীরের আত্মত্যাগ,
অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম,
আবার লেখা থাকে
ষড়যন্ত্রের কালো অধ্যায়,
স্বার্থপরতার নোংরা ছাপ।

এখানে কেউ জন্মেই পায় সোনার চামচ,
আবার কেউ জন্মেই শোনে অভাবের হাহাকার।
কেউ স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার,
আবার কেউ রুটি খুঁজতে খুঁজতে
হারিয়ে ফেলে নিজের শৈশব।

সমাজে আছে সাধু ও জ্ঞানী,
যারা আলো জ্বালে মানবতার প্রদীপে।
আছে কবি ও শিল্পী,
যারা শব্দে রঙে আঁকে আশার ভবিষ্যৎ।

কিন্তু একই সমাজে
আছে স্বার্থপর শাসক,
আছে ক্ষমতার লোভী ব্যবসায়ী,
যারা রক্ত চুষে খায় নিরীহ মানুষের প্রাণ।

 

লেখক: জুলহাজ আলী জীবন

লেখাটি শেয়ার করুন

ট্যাগস :

সমাজ

আপডেট সময় : ০৩:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সমাজ

কি অদ্ভুত রূপ সমাজের
কেউ হাসছে, কেউ কাঁদছে,
কেউ দিচ্ছে রক্ত, কেউ করছে শোষণ,
কেউ খুঁজছে ন্যায়, কেউ বিক্রি করছে সত্য।

সমাজে কেউ গড়ে আলো,
আবার কেউ ডেকে আনে অন্ধকার।
কেউ শেখায় ভালোবাসা,
আবার কেউ ছড়িয়ে দেয় ঘৃণা।

সমাজ মানেই আয়না
যেখানে মানুষ দেখে নিজের প্রতিচ্ছবি,
কেউ দেখে মানবতা,
কেউ দেখে হিংস্র পশুর মুখ।

সমাজের বুকেই জন্ম নেয় ইতিহাস,
যেখানে লেখা থাকে
বীরের আত্মত্যাগ,
অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম,
আবার লেখা থাকে
ষড়যন্ত্রের কালো অধ্যায়,
স্বার্থপরতার নোংরা ছাপ।

এখানে কেউ জন্মেই পায় সোনার চামচ,
আবার কেউ জন্মেই শোনে অভাবের হাহাকার।
কেউ স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার,
আবার কেউ রুটি খুঁজতে খুঁজতে
হারিয়ে ফেলে নিজের শৈশব।

সমাজে আছে সাধু ও জ্ঞানী,
যারা আলো জ্বালে মানবতার প্রদীপে।
আছে কবি ও শিল্পী,
যারা শব্দে রঙে আঁকে আশার ভবিষ্যৎ।

কিন্তু একই সমাজে
আছে স্বার্থপর শাসক,
আছে ক্ষমতার লোভী ব্যবসায়ী,
যারা রক্ত চুষে খায় নিরীহ মানুষের প্রাণ।

 

লেখক: জুলহাজ আলী জীবন