বাংলা একাডেমি সাহিত্য পুরুষ্কার-২০২৫ পেলেন সিরাজগঞ্জের সন্তান কবি মোহন রায়হান

রেজওয়ান
  • আপডেট সময় : ০২:২১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭৩৯ বার পড়া হয়েছে
আমাদের সিরাজগঞ্জ এর সর্বশেষ ও জনপ্রিয় লেখা অনুসরণ করতে গুগল নিউজফিড দেখুন গুগল নিউজ (Google News) ফিডটি
আগামী ২৬শে ফেব্রুয়ারি-২০২৬ বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।
কবি পরিচিতিঃ সিরাজগঞ্জের সন্তান কবি মোহন রায়হান
স্বাধীনতা-পূর্ব ও স্বাধীনোত্তর বাংলাদেশের রাষ্ট্রীয় পুনর্গঠনের সংগ্রাম এবং তৎপরবর্তী সামরিক শাসনবিরোধী লড়াইয়ের সাক্ষি মোহন রায়হান। যা তার কবিতার বিষয়বস্তু হয়েছে বারবার।
সিরাজগঞ্জের বাগবাটি ঘোড়াচড়া গ্রামে ১ আগস্ট ১৯৫৬ সালে নানাবাড়িতে মোহন রায়হানের জন্ম। সিরাজগঞ্জের খোকশাবাড়ি ইউনিয়নের দিয়ারপাচিল গ্রামে তার পৈতৃক নিবাস। বাবা ফরহাদ হোসেন ছিলেন আজাদ হিন্দ ফৌজের সৈনিক।
জ্বলে উঠি সাহসী মানুষ, আমাদের ঐক্য আমাদের জয়, সামরিক আদালতে অভিভাষণ, আর হল না বাড়ি ফেরা, ফিরে দাও সেই স্টেনগান, শকুন সময়, সবুজ চাদরে ঢাকা রক্তাক্ত ছুরি, নিরস্ত্রীকরণ কবিতা, কবি কাপুরুষ হলে পৃথিবীতে নামে অন্ধকার, রক্তসিক্ত অশ্রুজবা, মেঘের শরীরে যাব, শাহবাগ ডেকেছে আমায়, কালো আকাশে রক্তাক্ত মেঘ প্রভৃতি মোহন রায়হানের উল্লেখযোগ্য কবিতার বই।
ষষ্ঠ শ্রেণিতে পড়াকালে স্কুল পালিয়ে মোহন রায়হান যোগ দেন ছয় দফা আন্দোলনের মিছিলে। ৬৯-এর গণঅভ্যুত্থানে তিনি ছিলেন তুখোড় কিশোর ছাত্রনেতা, ভোগ করতে হয় পুলিশের বেদম প্রহার। ১৫ বছর বয়সে যোগ দেন মুক্তিযুদ্ধে। স্বাধীনতার পর যুক্ত হন জাসদের রাজনীতিতে। ১৯৭৩ সালে আইএ পরীক্ষা দিতে হয়েছে জেলখানা থেকে। সব মিলিয়ে জেল খেটেছেন তেরবার।
৯০-এর স্বৈরাচারবিরোধী লড়াইয়ে ছিলেন সামনের সারিতে।
মোহন রায়হান সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা। বাংলাদেশ রাইটার্স ক্লাব, লেখক শিবির, অরণি সাংস্কৃতিক সংসদ, প্রাক্সিস অধ্যয়ন সমিতি, সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ অনেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠা, নেতৃত্বে ও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি। মানুষের স্বাস্থ্যসেবা অধিকারে গড়ে তুলেছেন বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসা হাসপাতাল ও বিষমুক্ত নিরাপদ খাদ্যের আন্দোলন।
আমাদের সিরাজগঞ্জ টিমের পক্ষ থেকে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।

লেখাটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলা একাডেমি সাহিত্য পুরুষ্কার-২০২৫ পেলেন সিরাজগঞ্জের সন্তান কবি মোহন রায়হান

আপডেট সময় : ০২:২১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬